ভুল জ্যোৎস্নায় মন পুড়ে যায়

প্রকাশঃ Jun 14, 2025 - 01:31
ভুল জ্যোৎস্নায় মন পুড়ে যায়

ওয়ালিদ জামান

আকাশ দেখা তোমার সাথে আর কখনো জমবে না
কেড়ে নিলেও ভালো থাকা ভালোবাসা কমবে না
রোদের ওপর মেঘ ভাসবে রইবে আকাশ চুপ যেন
এমন দিনে নয়ন জলে বৃষ্টি বইবে খুব কেন?

একলা থাকা এক বিকেলে মনের ব্যথা কমবে না
বুকপকেটের একটি চিঠির আকুলতা দমবে না
নীরব ব্যথায় নিয়ন আলো লাগবে জানি খুব বুনো
তবুও বলি সময় পেলে মনের কথা আজ শোনো!

ভরদুপুরে বুকের দহন শীতলতা মানবে না
হৃদয়জুড়ে ব্যাকুলতা কেউ বুঝি তা জানবে না
পোড়বে যখন মনখানি চাইবে তোমায় ঠিক জেনো
চলতে গিয়ে মন ভুলে ভুলছি না কো একদিনও!

গভীর রাতে তোমার এখন আকাশ দেখা বারণ
জানতে আজও ইচ্ছে জাগে ফিরিয়ে দেবার কারণ
ভুল জ্যোৎস্নায় মন পুড়ে যায় আবার যদি কখনো
বলবে নাকি ভালোবাসা নকল ছিল শেখানো!

ভুল জ্যোৎস্নায় মন পুড়ে যায়
লোগো
Jun 14, 2025

ভুল জ্যোৎস্নায় মন পুড়ে যায়

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta