বিশ্বকাপের পর সান্তোসের ম্যাচ মিস করলেও পোকার টুর্নামেন্টে ব্যস্ত নেইমার
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ বিরতি শেষে সান্তোসের হয়ে মাঠে ফেরা এখনো বাকি নেইমারের। নির্দিষ্ট ট্রেনিং ও পুনর্বাসন সূচি মেনে চলার কারণে ক্লাবের হয়ে বিশ্বকাপের পরের দুটি ম্যাচেই দর্শক হয়ে থাকতে হয়েছে এই তারকা ফরোয়ার্ডকে।
তবে মাঠের বাইরে থাকলেও অন্য এক প্রতিযোগিতায় দেখা মিলল ব্রাজিলের এই ১০ নম্বর জার্সির তারকাকে। সাও পাওলোতে অনুষ্ঠিত ‘ব্রাজিলিয়ান পোকার চ্যাম্পিয়নশিপ’-এর ২০২৬ আসরের টানা দুই দিনই অংশ নিয়েছেন তিনি।
সাও পাওলোর শেরাটন হোটেলে আয়োজিত এই টুর্নামেন্টের চতুর্থ পর্বটি শুরু হয় গত মঙ্গলবার। কাকতালীয়ভাবে, একই দিনে সাউথ আমেরিকান প্লে-অফে ভেনেজুয়েলার ক্লাব ‘ইউনিভার্সিদাদ সেন্ট্রাল’-এর বিরুদ্ধে জয় তুলে নেয় নেইমারের ক্লাব সান্তোস।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোকার টুর্নামেন্টের প্রথম দিনের কিছু ছবি পোস্ট করে নেইমার ক্যাপশনে লেখেন, ‘লাইফ ইজ আ জোক’ (জীবনটা কৌতুক)। তাসের ‘জোকার’ কার্ডের ওপর ভিত্তি করে মজার ছলেই এই শব্দটি ব্যবহার করেছেন তিনি।
বিশ্বকাপের ক্ষত না শুকাতেই পোকার টেবিল থেকেও খালি হাতে ফিরলেন নেইমার
বিশ্বকাপের পর সান্তোসের ম্যাচ মিস করলেও পোকার টুর্নামেন্টে ব্যস্ত নেইমার

