‘সিরিজ তো হেরেই গেছি, এখন আর হারানোর কিছু নেই’: বাবর

প্রকাশঃ Sep 9, 2026 - 12:52
‘সিরিজ তো হেরেই গেছি, এখন আর হারানোর কিছু নেই’: বাবর

ইংল্যান্ড সফরটা এখন পর্যন্ত পাকিস্তানের জন্য হতাশারই। সিরিজের প্রথম দুই টেস্টে বড় ব্যবধানে হেরে ইতোমধ্যেই সিরিজ খুইয়েছে সফরকারীরা। এর মধ্যে কোচিং স্টাফে পরিবর্তন এবং শেষ টেস্টের দলে বেশ কয়েকজন নতুন খেলোয়াড়ের অন্তর্ভুক্তি পাকিস্তানের জন্য পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে।

তবে এসবের মাঝেও দলের ওপর থেকে চাপ কমিয়ে সতীর্থদের নির্ভার হয়ে ক্রিকেট খেলার পরামর্শ দিয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।
বৃহস্পতিবার এজবাস্টনে শুরু হতে যাওয়া সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের আগে বাবর মনে করেন, সিরিজের ফল নির্ধারিত হয়ে যাওয়ায় এখন পাকিস্তানের হারানোর কিছু নেই। তাই নিজেদের সামর্থ্যের ওপর আস্থা রেখে ইতিবাচক ও স্বাধীনভাবে খেলার আহ্বান জানিয়েছেন তিনি।

বাবর বলেন, ‘সিরিজ আমরা ইতোমধ্যেই হেরেছি, তাই এখন আমাদের হারানোর আর কিছুই নেই। আমাদের উচিত নিজেদের ওপর বিশ্বাস রেখে একদম মুক্ত মনে খেলা চালিয়ে যাওয়া।’
শেষ কয়েক দিনে দলের অনুশীলন নিয়েও সন্তুষ্ট পাকিস্তান অধিনায়ক। নতুন করে দলে সুযোগ পাওয়া তরুণদের প্রয়োজনীয় বিষয়গুলো বোঝানো হয়েছে বলেও জানান তিনি। জাতীয় দলে ডাক পাওয়ার পর তরুণদের মধ্যে যে স্বাভাবিক উদ্দীপনা তৈরি হয়, সেটিই মাঠে তাদের বাড়তি শক্তি জোগাবে বলে বিশ্বাস বাবরের।

চোটের কারণে সিরিজের প্রথম টেস্টে খেলতে পারেননি বাবর। এরপর লর্ডসে দ্বিতীয় টেস্টে ফিরে ব্যাট হাতে নিজেকে মেলে ধরতে ব্যর্থ হন তিনি। দুই ইনিংসে তার সংগ্রহ ছিল যথাক্রমে ৮ ও ৬ রান।
তবে নিজের ব্যর্থতার পাশাপাশি দলের সিনিয়র খেলোয়াড় ও অধিনায়ক হিসেবে বাড়তি দায়িত্ব নেওয়ার কথাও স্বীকার করেছেন বাবর। তার মতে, যেকোনো সিরিজ শুরুর আগে একজন ক্রিকেটারের লক্ষ্য থাকে নিজের সেরাটা দেওয়া। আর সিনিয়র হিসেবে তার দায়িত্ব আরও বেশি।

কঠিন পরিস্থিতিকে সুযোগ হিসেবে কাজে লাগিয়ে ভালো পারফরম্যান্স করাই এখন বাবরের প্রধান লক্ষ্য। চ্যালেঞ্জিং কন্ডিশনে নিজেদের সামর্থ্য প্রমাণের পাশাপাশি প্রতিপক্ষের ওপর প্রভাব বিস্তার করতে চান তারা।
আগের ম্যাচগুলোর ব্যর্থতা নিয়ে পড়ে না থেকে শেষ টেস্টে সামনে এগিয়ে যাওয়ার দিকেই মনোযোগ পাকিস্তানের। বাবরের বার্তা পরিষ্কার—অতীতের ভুল ভুলে ভবিষ্যতের দিকে তাকিয়ে নিজেদের সেরাটা দিতে হবে দলকে।


-স্বাধীন দিগাস্ত/ এস

‘সিরিজ তো হেরেই গেছি, এখন আর হারানোর কিছু নেই’: বাবর
লোগো
Sep 9, 2026

‘সিরিজ তো হেরেই গেছি, এখন আর হারানোর কিছু নেই’: বাবর

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta