২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ

প্রকাশঃ Oct 5, 2026 - 18:34
২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ

পবিত্র রমজান মাস শুরু হতে আর মাত্র ১৪৭ দিন বাকি রয়েছে। জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, আগামী ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি সোমবার থেকে রমজান শুরু হতে পারে। তবে চূড়ান্ত তারিখটি নির্ভর করবে ওই সময়ে চাঁদ দেখার ওপর।

ইসলামিক ক্যালেন্ডার চন্দ্র বছরের ওপর ভিত্তি করে চলার কারণে প্রতি বছরই গ্রেগরিয়ান বা ইংরেজি ক্যালেন্ডারের চেয়ে ১০ থেকে ১১ দিন এগিয়ে আসে রমজান। যে কারণে প্রায় ৩৩ বছরের চক্রে বছরের প্রতিটি ঋতুতেই রোজা রাখার সুযোগ পান মুসলিমরা।

জ্যোতির্বিজ্ঞানীদের পূর্বাভাস বলছে, ২০২৭ সালের ৭ ফেব্রুয়ারি রোববার সন্ধ্যায় রমজান মাসের চাঁদ দেখার চেষ্টা করা হবে। সেদিন চাঁদ দেখা গেলে ওই রাতেই তারাবি নামাজ শুরু হবে এবং পরদিন সোমবার থেকে প্রথম রোজা পালন করা হবে। এছাড়া শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর ভিত্তি করে ২০২৭ সালের ১০ মার্চ বুধবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: গালফ নিউজ।

২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ
লোগো
Oct 5, 2026

২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta