মেসির বিদায়ে প্রোফাইল ছবি বদলে ফেললেন নিকো পাজ

প্রকাশঃ Oct 8, 2026 - 11:16
মেসির বিদায়ে প্রোফাইল ছবি বদলে ফেললেন নিকো পাজ

লিওনেল মেসির বিদায়। আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে নিজের শেষ ম্যাচ খেলে ফেলেছেন কিংবদন্তি এই ফুটবলার।
তার বিদায়ের দিনে আবেগঘন এক বার্তা দিয়েছেন আর্জেন্টিনার তরুণ মিডফিল্ডার নিকো পাজ। শুধু তাই নয়, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইল ছবিও বদলে ফেলেছেন কোমোর এই তরুণ তারকা।

বেনিনের বিপক্ষে ৩-০ গোলের জয়ের দিনটি ছিল মেসির জন্য বিশেষ। সেই ম্যাচে আর্জেন্টিনার হয়ে দ্বিতীয় গোলটি করেন ২২ বছর বয়সী নিকো পাজ।

ম্যাচ শেষে মেসির সঙ্গে আলিঙ্গনরত নিজের একটি ছবি প্রোফাইল ছবি হিসেবে ব্যবহার করেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে মেসির প্রতি নিজের শ্রদ্ধা ও ভালোবাসার কথা জানান পাজ।
 
‘গতকাল ইতিহাসের সেরা খেলোয়াড় জাতীয় দলকে বিদায় জানিয়েছেন। সেই মানুষটি, যিনি এত বছর ধরে আমাদের স্বপ্ন দেখিয়েছেন এবং আনন্দ দিয়েছেন,’ লিখেছেন তিনি।

মেসির সঙ্গে আর্জেন্টিনা দলে সময় কাটানোর অভিজ্ঞতাকে বিশেষ সম্মান হিসেবেও দেখছেন পাজ। তিনি বলেন, ‘আপনার ক্যারিয়ারের অংশ হতে পারা এবং আপনার পাশে থেকে গতকালের মতো বিশেষ মুহূর্তের সাক্ষী হওয়া আমার জন্য সম্মানের।’

মেসিকে বিদায় জানিয়ে তরুণ এই মিডফিল্ডার আরও লিখেছেন, ‘এই বছরগুলো আপনার সঙ্গে ভাগ করে নিতে পেরে অনেক ধন্যবাদ। আপনি কতটা মিস করবেন, তা আপনি জানেন না।’

আর্জেন্টিনা জাতীয় দলে মেসির উত্তরসূরি হিসেবে ১০ নম্বর জার্সি পাওয়ার দৌড়ে অন্যতম সম্ভাব্য নাম হিসেবে উঠে এসেছে পাজের। মেসির বিদায়ের পর জাতীয় দলের নতুন অধ্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যেতে পারে কোমোর এই মিডফিল্ডারকে।

সাম্প্রতিক পারফরম্যান্সেও সেই সম্ভাবনার প্রমাণ দিয়েছেন পাজ। ফিফা আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনার হয়ে খেলা তিনটি প্রীতি ম্যাচেই গোল করেছেন তিনি। বলিভিয়া, বুরকিনা ফাসো ও বেনিনের বিপক্ষে তিন ম্যাচেই জালের দেখা পেয়েছেন এই মিডফিল্ডার। বলিভিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে একটি গোলের পাশাপাশি অ্যাসিস্টও করেছিলেন তিনি।
 
পাবলো পাজের ছেলে নিকো পাজ এখন মেসির বিদায়ের পর আর্জেন্টিনা জাতীয় দলের নতুন তারকাদের একজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার পথে। মেসির ছায়া সরে যাওয়ার পর ২২ বছর বয়সী এই তরুণের ওপরও থাকবে বাড়তি প্রত্যাশা।

মেসির বিদায়ে প্রোফাইল ছবি বদলে ফেললেন নিকো পাজ
লোগো
Oct 8, 2026

মেসির বিদায়ে প্রোফাইল ছবি বদলে ফেললেন নিকো পাজ

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta