মুন্সিগঞ্জে পপুলার লাইফের ২ কোটি ৪৮ লাক্ষ টাকার বীমা দাবির চেক হস্তান্তর

প্রকাশঃ Oct 7, 2026 - 18:23
মুন্সিগঞ্জে পপুলার লাইফের ২ কোটি ৪৮ লাক্ষ টাকার বীমা দাবির চেক হস্তান্তর

বীমা গ্রাহকদের দ্রুত দাবি পরিশোধের লক্ষ্যে পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র চলমান বিশেষ কার্যক্রমের অংশ হিসেবে মুন্সিগঞ্জ জেলার বীমা গ্রাহকদের মাঝে মোট ২ কোটি ৪৭ লাখ টাকার বীমা দাবির চেক হস্তান্তর করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর ২০২৬) মুন্সিগঞ্জ মুক্তিযোদ্ধা ভবনের অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে গ্রাহকদের হাতে এসব বীমা দাবির চেক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, ডিএমডি মোহাম্মদ খলিলুর রহমান সিকদার, নির্বাহী পরিচালক মোঃ জাহাঙ্গীর হোসেন এবং জিএম মোঃ সালাহউদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্প ইনচার্জ মোঃ মোজাম্মেল হক। চেক হস্তান্তরকালে প্রধান অতিথি বি এম ইউসুফ আলী বলেন, “বীমার মেয়াদ শেষে গ্রাহকদের কাছে চেক হস্তান্তর করা আমাদের দায়বদ্ধতারই একটি অংশ।”
তিনি আরও বলেন, “আমরা বিশ্বাস করি, গ্রাহকদের আস্থা ও সহযোগিতাকে সঙ্গে নিয়ে পপুলার লাইফ ইনস্যুরেন্স দেশের বীমা খাতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতেও গ্রাহকদের পাশে থাকবে।

পপুলার লাইফ ইনস্যুরেন্সের পক্ষ থেকে জানানো হয়, গ্রাহকদের বীমা দাবি দ্রুত ও যথাসময়ে পরিশোধের লক্ষ্যে প্রতিষ্ঠানটির বিশেষ কার্যক্রম অব্যাহত রয়েছে। এর মাধ্যমে বীমা গ্রাহকদের আস্থা বৃদ্ধি এবং বীমা সেবাকে আরও সহজ ও গ্রাহকবান্ধব করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে কোম্পানির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় প্রতিনিধিসহ বীমা গ্রাহকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের এক পর্যায়ে প্রধান অতিথি বি এম ইউসুফ আলীকে বীমা দাবির চেক হস্তান্তর করতে দেখা যায়।

মুন্সিগঞ্জে পপুলার লাইফের ২ কোটি ৪৮ লাক্ষ টাকার বীমা দাবির চেক হস্তান্তর
লোগো
Oct 7, 2026

মুন্সিগঞ্জে পপুলার লাইফের ২ কোটি ৪৮ লাক্ষ টাকার বীমা দাবির চেক হস্তান্তর

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta