৭ ধাপে হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন, তারিখ ঘোষণা

প্রকাশঃ Sep 14, 2026 - 17:01
৭ ধাপে হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন, তারিখ ঘোষণা

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সাত ধাপে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম ধাপের ভোট অনুষ্ঠিত হবে আগামী ১২ নভেম্বর।

সোমবার (১৪ সেপ্টেম্বর) কমিশন বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

তিনি জানান, দেশে মোট ইউনিয়ন পরিষদের সংখ্যা ৪ হাজার ৫৮০টি। এসব ইউনিয়নে সাত ধাপে নির্বাচন আয়োজন করা হবে।

ইসির প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ধাপের ভোট হবে ১২ নভেম্বর, দ্বিতীয় ধাপ ১৩ ডিসেম্বর এবং তৃতীয় ধাপ ৩০ ডিসেম্বর, চতুর্থ ধাপ ১৭ জানুয়ারি, পঞ্চম ধাপ ৪ ফেব্রুয়ারি, ষষ্ঠ ধাপ ২২ এপ্রিল এবং সপ্তম ধাপের ভোট অনুষ্ঠিত হবে ২৭ মে।

নির্বাচন কমিশনার বলেন, প্রথম ধাপে ৮০টি উপজেলার ইউনিয়ন পরিষদের নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু করা হতে পারে।

তিনি আরও বলেন, এসব সিদ্ধান্ত প্রাথমিকভাবে নেওয়া হয়েছে। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করবে নির্বাচন কমিশন। তৃতীয় ধাপে এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে।

-স্বাধীন/এমএ

৭ ধাপে হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন, তারিখ ঘোষণা
লোগো
Sep 14, 2026

৭ ধাপে হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন, তারিখ ঘোষণা

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta