ফ্যাসিবাদী অপশক্তিকে দেশের মাটিতে আর রাজনীতির সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশঃ Sep 26, 2026 - 19:44
ফ্যাসিবাদী অপশক্তিকে দেশের মাটিতে আর রাজনীতির সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশের মাটিতে ফ্যাসিবাদী অপশক্তিকে আর রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না। যারা এ দেশে গণহত্যা চালিয়েছে এবং মানুষের বুকে গুলি চালিয়েছে, তাদের কোনো ক্ষমা নেই। প্রত্যেকের বিচার করা হবে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর সাদেক হোসেন খোকা মাঠে ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে ঢাকা-৬ আসন’ আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পতিত ফ্যাসিবাদের দোসররা প্রতিনিয়ত ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার কথা বলছে। শেখ হাসিনা দেশে ফিরলে তাকে বিচারের মুখোমুখি হতে হবে।’

সালাহউদ্দিন আহমদ বলেন, গত ১৭ বছরে যারা বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধ করেছে, তাদের সবাইকে বিচারের আওতায় আনতে হবে। যে সরকার বিনা ভোটে দেশ পরিচালনা করেছে এবং পরিকল্পিতভাবে গণতন্ত্রকে ধ্বংস করেছে, তারা পৃথিবীর বুকে একটি লজ্জাজনক ইতিহাস তৈরি করেছে।

তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে প্রত্যাবর্তনের অনুরোধ জানানো হয়েছে। তবে ভারত সরকার এখনো এ বিষয়ে কোনো জবাব দেয়নি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত আসামি ও তার সহযোগীরা যে দেশে অবস্থান করছেন, সেই দেশের প্রতি তাদের বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে। বাংলাদেশে তাদের বিচার হয়েছে। প্রয়োজনে তারা আপিলের সুযোগ চাইলে সেই সুযোগও দেওয়া হবে। দেশে ফিরে তাদের বিরুদ্ধে সুষ্ঠু ন্যায়বিচার সম্পন্ন করা হবে।

-স্বাধীন/এমএ

ফ্যাসিবাদী অপশক্তিকে দেশের মাটিতে আর রাজনীতির সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
লোগো
Sep 26, 2026

ফ্যাসিবাদী অপশক্তিকে দেশের মাটিতে আর রাজনীতির সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta