শুক্রবার স্বর্ণের দাম কত, জানাল বাজুস

প্রকাশঃ Oct 2, 2026 - 12:39
শুক্রবার স্বর্ণের দাম কত, জানাল বাজুস

২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা

দেশের বাজারে সবশেষ বুধবার স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দাম অনুযায়ী, শুক্রবারও একই দামে বিক্রি হবে স্বর্ণ।

বাজুসের নির্ধারিত নতুন দামে, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ভ্যাটসহ ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা। আগের দামের তুলনায় এ মানের স্বর্ণের দাম বেড়েছে ২ হাজার ২১৬ টাকা।

বুধবার সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।

এ ছাড়া ভ্যাটসহ ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা।

১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৮০৮ টাকা বাড়িয়ে ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে, সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ১০৮ টাকা বাড়িয়ে ১ লাখ ৫৪ হাজার ২৫৬ টাকা নির্ধারণ করেছে বাজুস।

অর্থাৎ, শুক্রবার দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট এবং সনাতন পদ্ধতির স্বর্ণ এসব নির্ধারিত দামেই বিক্রি হবে।


-স্বাধীন/এস

শুক্রবার স্বর্ণের দাম কত, জানাল বাজুস
লোগো
Oct 2, 2026

শুক্রবার স্বর্ণের দাম কত, জানাল বাজুস

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta