বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

প্রকাশঃ Aug 4, 2026 - 12:50
বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা এবং কূটনৈতিক সমাধান নিয়ে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে অপরিশোধিত তেলের দাম। এতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) এশিয়ার বাজারে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ১ দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৮৪ দশমিক ৮৯ ডলারে দাঁড়িয়েছে। এর আগে সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সম্ভাব্য হামলা স্থগিতের ঘোষণা দেওয়ার পর তেলের দাম প্রায় ৭ শতাংশ কমে গিয়েছিল।

একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দামও প্রায় ১ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৮১ দশমিক ১১ ডলারে পৌঁছেছে।

বিশ্লেষকদের মতে, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালি ঘিরে চলমান উত্তেজনাই তেলের বাজারে সবচেয়ে বেশি প্রভাব ফেলছে। উপসাগরীয় অঞ্চলের তেল ও গ্যাসের বড় একটি অংশ এই জলপথ দিয়েই বিশ্ববাজারে পরিবাহিত হয়।

সম্প্রতি ট্রাম্প ইরানের সঙ্গে আলোচনা এগিয়ে নিতে নতুন সামরিক হামলা থেকে বিরত থাকার কথা জানালেও তেহরান স্পষ্ট করেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো নতুন আলোচনা হচ্ছে না। এতে দুই দেশের মধ্যে কূটনৈতিক সমাধান নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে।

বিশ্লেষকদের সতর্কবার্তা, হরমুজ প্রণালি নিয়ে বিরোধের সমাধান না হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে ঝুঁকি থেকেই যাবে। ফলে আগামী দিনগুলোতে তেলের দামে আরও বড় ধরনের ওঠানামা দেখা দিতে পারে।

এদিকে, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলও এখনো ঝুঁকিপূর্ণ রয়েছে। মঙ্গলবার ওমানের আল খাসাব উপকূলের কাছে একটি পণ্যবাহী জাহাজ অজ্ঞাত একটি বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে একটি সামুদ্রিক নিরাপত্তা সংস্থা।

সূত্র: রয়টার্স, শাফাক নিউজ

বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম
লোগো
Aug 4, 2026

বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta