বাংলা কিউআর লেনদেনে মার্চেন্ট ফি বাতিল, থাকছে প্রণোদনাও

প্রকাশঃ Aug 10, 2026 - 19:19
বাংলা কিউআর লেনদেনে মার্চেন্ট ফি বাতিল, থাকছে প্রণোদনাও

বাংলা কিউআর কোডের মাধ্যমে ডিজিটাল লেনদেন আরও জনপ্রিয় ও সহজ করতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর অংশ হিসেবে মার্চেন্ট ফি পুরোপুরি বাতিল করা হয়েছে। ফলে এখন থেকে ক্ষুদ্র ব্যবসায়ীদের বাংলা কিউআর লেনদেনের বিপরীতে কোনো ফি দিতে হবে না।

একই সঙ্গে ছোট ও প্রান্তিক ব্যবসায়ীদের ডিজিটাল লেনদেনে উৎসাহিত করতে ২ হাজার টাকা পর্যন্ত প্রতিটি লেনদেনে প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সোমবার (১০ আগস্ট) বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করেছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, বিক্রেতা বা মার্চেন্টসহ টাকা পরিশোধ ব্যবস্থার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত হারে আর্থিক প্রণোদনা দেওয়া হবে। এ কাঠামোর আওতায় প্রতি ১০০ টাকা লেনদেনের বিপরীতে একুয়্যারিং প্রতিষ্ঠান পাবে ১০ পয়সা এবং ইস্যুয়িং প্রতিষ্ঠান পাবে ২০ পয়সা।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, মার্চেন্ট পেমেন্ট ব্যবস্থা আরও সহজ করা এবং দেশের ক্ষুদ্র ও প্রান্তিক পণ্য ও সেবা বিক্রেতাদের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার আওতায় আনার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের মতে, এর মাধ্যমে দেশে ডিজিটাল লেনদেনের পরিধি আরও বাড়বে এবং সামগ্রিক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা শক্তিশালী ও গতিশীল হবে।

-স্বাধীন দিগন্ত/ এমএ

বাংলা কিউআর লেনদেনে মার্চেন্ট ফি বাতিল, থাকছে প্রণোদনাও
লোগো
Aug 10, 2026

বাংলা কিউআর লেনদেনে মার্চেন্ট ফি বাতিল, থাকছে প্রণোদনাও

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta