দেশ বাজারে স্বর্ণের দাম কমল,২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

প্রকাশঃ Sep 29, 2026 - 11:43
দেশ বাজারে স্বর্ণের দাম কমল,২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

তেজাবি স্বর্ণের দাম কমার প্রভাবে দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছে।

নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি দাম ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।

বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন দরে স্বর্ণের দাম

২২ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা; কমেছে ২ হাজার ২১৬ টাকা।

২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকা; কমেছে ২ হাজার ৯৯ টাকা।

১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা; কমেছে ১ হাজার ৮০৮ টাকা।

সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা; কমেছে ১ হাজার ৮০৮ টাকা।

বাজুস জানিয়েছে, অলংকারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। স্বর্ণ ও রৌপ্যের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না।

এ ছাড়া অলংকার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে যথাক্রমে ১২ শতাংশ ও ১৮ শতাংশ বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে বাজুস।

পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই নতুন দর কার্যকর থাকবে।

-স্বাধীন/এস

দেশ বাজারে স্বর্ণের দাম কমল,২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
লোগো
Sep 29, 2026

দেশ বাজারে স্বর্ণের দাম কমল,২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta