কক্সবাজারের উন্নয়ন পরিকল্পনা নিয়ে প্রতিমন্ত্রীর মতবিনিময়, প্রকল্প পরিদর্শন ও বৃক্ষরোপণ

প্রকাশঃ Oct 22, 2026 - 13:17
কক্সবাজারের উন্নয়ন পরিকল্পনা নিয়ে প্রতিমন্ত্রীর মতবিনিময়, প্রকল্প পরিদর্শন ও বৃক্ষরোপণ

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) চেয়ারম্যান ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন। এ সময় কক্সবাজারের সার্বিক উন্নয়ন, স্থানিক পরিকল্পনা এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে আলোচনা হয়। মতবিনিময়কালে কক্সবাজারকে পরিকল্পিত, আধুনিক, পরিবেশবান্ধব ও বাসযোগ্য নগর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সমন্বিত স্থানিক পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় ভূমির পরিকল্পিত ব্যবহার, অবকাঠামোগত উন্নয়ন, পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্য সংরক্ষণ এবং পর্যটননির্ভর এলাকার টেকসই উন্নয়নসহ নগর ব্যবস্থাপনার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সভায় কক্সবাজারের ভৌগোলিক বৈশিষ্ট্য ও প্রাকৃতিক পরিবেশ বিবেচনায় নিয়ে দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা গ্রহণ, চলমান প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়। আলোচনা ও মতবিনিময় শেষে প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন। এ সময় তিনি প্রকল্পগুলোর বাস্তবায়ন কার্যক্রম ও সার্বিক অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে প্রকল্পের বিভিন্ন দিক সম্পর্কে অবহিত হন। প্রকল্প পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী প্রকল্প এলাকায় বৃক্ষরোপণ করেন। এ সময় পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং পরিকল্পিত ও পরিবেশবান্ধব উন্নয়ন নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ জসিম উদ্দিন, সদস্য (প্রকৌশল) লেঃ কর্নেল আবু নাঈম মোঃ তালাত, পিপিএম, ইঞ্জিনিয়ার্স, উপ-নগর পরিকল্পনাবিদ মোঃ তানভীর হাসান রেজাউল এবং সচিব (উপসচিব) সানজিদা বেগম। এ ছাড়া কউকের অন্যান্য কর্মকর্তা, কক্সবাজার গণপূর্ত অধিদপ্তর ও জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কক্সবাজার কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশের ভারসাম্য অক্ষুণ্ন রেখে পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করা এবং সমন্বিত স্থানিক পরিকল্পনার মাধ্যমে টেকসই উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার ওপর এ মতবিনিময়, প্রকল্প পরিদর্শন ও বৃক্ষরোপণ কর্মসূচিতে গুরুত্ব দেওয়া হয়।

কক্সবাজারের উন্নয়ন পরিকল্পনা নিয়ে প্রতিমন্ত্রীর মতবিনিময়, প্রকল্প পরিদর্শন ও বৃক্ষরোপণ
লোগো
Oct 22, 2026

কক্সবাজারের উন্নয়ন পরিকল্পনা নিয়ে প্রতিমন্ত্রীর মতবিনিময়, প্রকল্প পরিদর্শন ও বৃক্ষরোপণ

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta