কমেছে ডলারের দাম, বাড়তে পারে এলসি নিষ্পত্তি

প্রকাশঃ Aug 14, 2026 - 18:10
কমেছে ডলারের দাম, বাড়তে পারে এলসি নিষ্পত্তি

এক সপ্তাহের ব্যবধানে দেশে ডলারের দর প্রায় ১ টাকা কমেছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দেশের কয়েকটি বাণিজ্যিক ব্যাংক রেমিট্যান্স হাউস থেকে প্রতি ডলার ১২২ টাকা ৭০ পয়সা দরে কিনেছে। গত সপ্তাহে এই দর ছিল ১২৩ টাকা ৬০ থেকে ১২৩ টাকা ৭০ পয়সার মধ্যে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, একই সময়ে ঋণপত্র (এলসি) নিষ্পত্তিতেও ডলারের দর কমেছে। আগামী সপ্তাহে এ ব্যয় আরও কমতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মূলত বাণিজ্যিক ব্যাংকগুলোর নিট ওপেন পজিশন (এনওপি) দীর্ঘমেয়াদে নির্ধারিত সর্বোচ্চ সীমার কাছাকাছি থাকায় বাজারে ডলারের সরবরাহ বেড়েছে। অর্থাৎ ব্যাংকগুলোর হাতে বর্তমানে পর্যাপ্ত ডলার রয়েছে।

এ কারণে ব্যাংকগুলো তুলনামূলক বেশি দামে রেমিট্যান্সের ডলার কিনতে আগ্রহ দেখাচ্ছে না। অন্যদিকে হাতে থাকা ডলার দ্রুত বিক্রি করতে ব্যবসায়ী গ্রুপগুলোকে কম দরে এলসি নিষ্পত্তির প্রস্তাব দিচ্ছে ব্যাংকগুলো। গত তিন দিন ধরেই এলসি নিষ্পত্তির দর কমানো হয়েছে।

এদিকে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত বুধবার দেশের মোট (গ্রস) রিজার্ভ বেড়ে ৩৭ দশমিক ০৬৬ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।

অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ হিসাব পদ্ধতি অনুযায়ী, একই দিনে রিজার্ভের পরিমাণ ছিল ৩২ দশমিক ১৫ বিলিয়ন ডলার। এর আগের দিন এ হিসাবে রিজার্ভ ছিল ৩২ দশমিক ২৬০ বিলিয়ন ডলার।

-স্বাধীন দিগন্ত/ এমএ

কমেছে ডলারের দাম, বাড়তে পারে এলসি নিষ্পত্তি
লোগো
Aug 14, 2026

কমেছে ডলারের দাম, বাড়তে পারে এলসি নিষ্পত্তি

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta