বেকার যুবদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক-কর্মসংস্থান ব্যাংকের অংশগ্রহণ চুক্তি

প্রকাশঃ Sep 30, 2026 - 19:20
বেকার যুবদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক-কর্মসংস্থান ব্যাংকের অংশগ্রহণ চুক্তি

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে প্রশিক্ষণপ্রাপ্ত ও বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন বেকার যুব ও যুব মহিলাদের আত্মকর্মসংস্থান এবং নতুন অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে বাংলাদেশ ব্যাংক ও কর্মসংস্থান ব্যাংকের মধ্যে অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্যাংকের ১ হাজার কোটি টাকার প্রাক-অর্থায়ন তহবিলের আওতায় ঋণ বিতরণের লক্ষ্যে এ চুক্তি করা হয়েছে।

চুক্তিতে বাংলাদেশ ব্যাংকের পক্ষে কৃষি ঋণ বিভাগ-২-এর পরিচালক একেএম সাইদুজ্জামান এবং কর্মসংস্থান ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ-২-এর অতিরিক্ত পরিচালক মুহাম্মদ আনছারুল কবির, যুগ্ম পরিচালক তানজিয়া সুলতানা এবং কর্মসংস্থান ব্যাংকের মহাব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম মিঞা, ঋণ ও অগ্রিম বিভাগের উপমহাব্যবস্থাপক মো. মশিউর রহমান, কেন্দ্রীয় হিসাব ও তহবিল ব্যবস্থাপনা বিভাগের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ জাকির হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুক্তির আওতায় মৎস্য ও প্রাণিসম্পদ খাতে প্রশিক্ষণ ও বাস্তব অভিজ্ঞতা থাকা বেকার যুব ও যুব মহিলাদের আত্মকর্মসংস্থান সৃষ্টিতে ঋণ সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে নতুন অর্থনৈতিক কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টির সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

-স্বাধীন/এমএ

বেকার যুবদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক-কর্মসংস্থান ব্যাংকের অংশগ্রহণ চুক্তি
লোগো
Sep 30, 2026

বেকার যুবদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক-কর্মসংস্থান ব্যাংকের অংশগ্রহণ চুক্তি

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta