১ অক্টোবর থেকে শুরু হচ্ছে বাংলা কিউআরে পিটুপি লেনদেন
ডিজিটাল পেমেন্টের পরিধি বাড়াতে বাংলা কিউআরের মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তি (পিটুপি) লেনদেন চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সম্প্রতি জারি করা এক চিঠিতে সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানগুলোকে তাদের অ্যাপে পিটুপি লেনদেনের জন্য নির্দিষ্ট কিউআর কোড তৈরির সুবিধা চালুর নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
একই সঙ্গে অন্যের পাঠানো পিটুপি কিউআর কোড স্ক্যান বা আপলোড করার সক্ষমতা তৈরির নির্দেশনাও দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট জানিয়েছে, আগামী ১ অক্টোবর ২০২৬ থেকে বাংলা কিউআরের মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তি (পিটুপি) লেনদেন কার্যকর হবে। তবে ব্যাংক, এমএফএস ও পিএসপি প্রতিষ্ঠানগুলোকে এই সুবিধা চালুর জন্য ১ নভেম্বর ২০২৬-এর মধ্যে প্রস্তুত থাকতে হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
বর্তমানে প্রতিদিন বাংলা কিউআরের মাধ্যমে ৫০ থেকে ৬০ কোটি টাকা লেনদেন হচ্ছে। পিটুপি লেনদেন চালু হলে আগামী অক্টোবর থেকে বাংলা কিউআরের লেনদেনের পরিমাণ বহুগুণ বাড়বে বলে আশা করা হচ্ছে।
-স্বাধীন দিগন্ত/ এমএ
১ অক্টোবর থেকে শুরু হচ্ছে বাংলা কিউআরে পিটুপি লেনদেন

