জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ, সেপ্টেম্বরে যে দামে বিক্রি হবে

প্রকাশঃ Aug 31, 2026 - 16:46
জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ, সেপ্টেম্বরে যে দামে বিক্রি হবে

সেপ্টেম্বর মাসের জন্য দেশের বাজারে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রেখেছে সরকার। ফলে আগস্টে নির্ধারিত দামেই সেপ্টেম্বর মাসজুড়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রল বিক্রি হবে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সেপ্টেম্বর মাসে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রল ১৪০ টাকায় বিক্রি হবে।

সোমবার (৩১ আগস্ট) বিকেলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হকের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের গত ৩১ মে’র প্রজ্ঞাপনে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছিল।

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে ওই মূল্য সেপ্টেম্বর ২০২৬ মাসের জন্যও অপরিবর্তিত রাখা হয়েছে।

অর্থাৎ, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) থেকেই আগের নির্ধারিত দাম কার্যকর থাকবে।

এর আগে ৩০ জুলাই জারি করা প্রজ্ঞাপনে আগস্ট মাসের জন্যও জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত জানানো হয়েছিল। ফলে আগস্ট মাসে ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রল ১৪০ টাকা লিটারে বিক্রি হয়।

-স্বাধীন/এমএ

জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ, সেপ্টেম্বরে যে দামে বিক্রি হবে
লোগো
Aug 31, 2026

জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ, সেপ্টেম্বরে যে দামে বিক্রি হবে

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta