লিটারপ্রতি ১০ টাকা বাড়ল প্যাকেটজাত তরল দুধের দাম

প্রকাশঃ Sep 21, 2026 - 19:00
লিটারপ্রতি ১০ টাকা বাড়ল প্যাকেটজাত তরল দুধের দাম

ভোজ্যতেলসহ বিভিন্ন নিত্যপণ্যের দাম বাড়ার পর এবার বাড়তি দামে কিনতে হচ্ছে প্যাকেটজাত তরল দুধ। দেশের বাজারে পরিচিত প্রায় সব ব্র্যান্ডের এক লিটার প্যাকেটজাত দুধের দাম লিটারপ্রতি সর্বোচ্চ ১০ টাকা পর্যন্ত বেড়েছে।

দুধের দাম বাড়ানোর কারণ হিসেবে দুগ্ধ প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানগুলো বলছে, পশুখাদ্য, দুধ সংগ্রহ, পরিবহণ ও প্রক্রিয়াজাতকরণসহ বিভিন্ন পর্যায়ে ব্যয় বেড়েছে। উৎপাদন খরচের এই বাড়তি চাপ সমন্বয় করতেই দুধের দাম বাড়ানো হয়েছে।

বাজার ঘুরে দেখা গেছে, দেশের অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড মিল্কভিটার এক লিটার প্যাকেটজাত দুধ বর্তমানে ১১০ টাকায় বিক্রি হচ্ছে। এর আগে গত মাসেই এই দুধের দাম লিটারপ্রতি ১০ টাকা বাড়ানো হয়েছিল। একই সঙ্গে আধা লিটারের প্যাকেটের দামও ৫ টাকা বাড়িয়ে ৬০ টাকা করা হয়েছে।

অন্যদিকে ফার্ম ফ্রেশ, আড়ং ও প্রাণ ডেইরির আধা লিটার প্যাকেটজাত তরল দুধ বিক্রি হচ্ছে ৫৫ টাকায়। এসব ব্র্যান্ডের এক লিটার দুধের দাম ১১০ থেকে ১১৫ টাকা পর্যন্ত।

উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর ভাষ্য, উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় বাধ্য হয়ে দাম সমন্বয় করতে হয়েছে। বিশেষ করে প্যাকেজিং উপকরণ, গ্যাস, বিদ্যুৎ ও পরিবহণ খরচ বাড়ায় প্রতি লিটার দুধ উৎপাদনে আগের তুলনায় বেশি অর্থ ব্যয় হচ্ছে।

-স্বাধীন/এমএ

লিটারপ্রতি ১০ টাকা বাড়ল প্যাকেটজাত তরল দুধের দাম
লোগো
Sep 21, 2026

লিটারপ্রতি ১০ টাকা বাড়ল প্যাকেটজাত তরল দুধের দাম

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta