ফার্নেস অয়েলের দাম বাড়ল, কার্যকর রাত থেকেই
বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত ফার্নেস অয়েলের দাম লিটারে প্রায় ১২ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ফার্নেস অয়েলের দাম লিটারে ১১ টাকা ৯২ পয়সা বাড়িয়ে ১০৮ টাকা ৭৮ পয়সা নির্ধারণ করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে এক বিজ্ঞপ্তির মাধ্যমে দাম বাড়ানোর বিষয়টি জানিয়েছে বিইআরসি। নতুন নির্ধারিত দাম বুধবার রাত ১২টা থেকে কার্যকর হবে।
বিইআরসি জানিয়েছে, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩-এর ৩৪(৪) ও ৩৪(৬) ধারার আওতায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ও তেল বিপণন কোম্পানিগুলোর প্রস্তাবের ভিত্তিতে গণশুনানি ও বিস্তারিত পর্যালোচনা শেষে ফার্নেস অয়েলের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
-স্বাধীন/এমএ
ফার্নেস অয়েলের দাম বাড়ল, কার্যকর রাত থেকেই

