৫ ডিজিটাল ব্যাংকের অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক

প্রকাশঃ Sep 24, 2026 - 19:11
৫ ডিজিটাল ব্যাংকের অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক

দেশে প্রাথমিকভাবে পাঁচটি ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এসব ব্যাংকের লেটার অব ইনটেন্ট (এলওআই) অনুমোদন করা হয়।

অনুমোদন পাওয়া পাঁচটি প্রতিষ্ঠান হলো- বিকাশ ডিজিটাল ব্যাংক, বুস্ট-রবি, ডিজিটাল ব্যাংকিং অব ভুটান-ডিকে, কোরি এবং নোভা ডিজিটাল ব্যাংক-বাংলালিংক অ্যান্ড স্কয়ার।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশে ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার জন্য মোট ১২টি প্রতিষ্ঠান আবেদন করেছিল। যাচাই-বাছাই শেষে প্রাথমিকভাবে পাঁচটি প্রতিষ্ঠানের এলওআই অনুমোদন দেওয়া হয়েছে।

ডিজিটাল ব্যাংকের জন্য আবেদন করা ১২টি প্রতিষ্ঠান হলো- ব্রিটিশ বাংলা ডিজিটাল ব্যাংক পিএলসি, ডিজিটাল ব্যাংকিং অব ভুটান-ডিকে, আমার ডিজিটাল ব্যাংক-২২ এমএফআই, ৩৬ ডিজিটাল ব্যাংক পিএলসি, বুস্ট-রবি, আমার ব্যাংক, অ্যাপ ব্যাংক-ফার্মারস, নোভা ডিজিটাল ব্যাংক-বাংলালিংক অ্যান্ড স্কয়ার, মৈত্রী ডিজিটাল ব্যাংক পিএলসি, উপকারী ডিজিটাল ব্যাংক, মুনাফা ইসলামী ডিজিটাল ব্যাংক-আকিজ এবং বিকাশ ডিজিটাল ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের অনুমোদনের মাধ্যমে দেশে ডিজিটাল ব্যাংকিং কার্যক্রম সম্প্রসারণের প্রক্রিয়ায় নতুন ধাপ যুক্ত হলো।

-স্বাধীন/এমএ

৫ ডিজিটাল ব্যাংকের অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক
লোগো
Sep 24, 2026

৫ ডিজিটাল ব্যাংকের অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta