২১ দিনে দেশে রেমিট্যান্স এলো ২৫ হাজার ৩৭৪ কোটি টাকা

প্রকাশঃ Sep 22, 2026 - 19:14
২১ দিনে দেশে রেমিট্যান্স এলো ২৫ হাজার ৩৭৪ কোটি টাকা

সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে দেশে ২০৬ কোটি ৩০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২৫ হাজার ৩৭৪ কোটি ৯০ হাজার টাকা। প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে এ হিসাব করা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শুধু সোমবারই দেশে ৮৪৮ কোটি ৭০ লাখ টাকা সমপরিমাণ প্রবাসী আয় এসেছে। গত বছরের সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে রেমিট্যান্স এসেছিল ২০৩ কোটি ১০ লাখ ডলার। সে হিসাবে চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ১ দশমিক ৬০ শতাংশ।

চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ৭৮৮ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ৬৯৩ কোটি ডলার। অর্থাৎ, চলতি অর্থবছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ১৩ দশমিক ৮০ শতাংশ।

-স্বাধীন/এমএ

২১ দিনে দেশে রেমিট্যান্স এলো ২৫ হাজার ৩৭৪ কোটি টাকা
লোগো
Sep 22, 2026

২১ দিনে দেশে রেমিট্যান্স এলো ২৫ হাজার ৩৭৪ কোটি টাকা

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta