ডেসকোতে জিয়া পরিষদের সদস্য সংগ্রহ ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

প্রকাশঃ Jul 20, 2026 - 19:16
ডেসকোতে জিয়া পরিষদের সদস্য সংগ্রহ ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

জিয়া পরিষদ ডেসকো শাখার উদ্যোগে সদস্য সংগ্রহ ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ জুলাই) বিকেল ৫টায় ডেসকোর প্রশিক্ষণ ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য আব্দুল্লাহ হিল মাসুদ।
অনুষ্ঠানে বক্তব্যে আব্দুল্লাহ হিল মাসুদ বলেন, জিয়া পরিষদ বিএনপির একটি বুদ্ধিভিত্তিক সংগঠন। তিনি সংগঠনের নেতাকর্মীদের ইতিহাস জানার আহ্বান জানিয়ে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার ভিত্তি তৈরি করেছিলেন। দেশের গণতন্ত্র সংকটে পড়লে বিএনপি তা পুনরুদ্ধারে ভূমিকা রেখেছে বলেও দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, বিএনপি জনগণের ভালোবাসা নিয়ে রাজনীতি করে এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে জিয়া পরিষদের নাম ব্যবহার করে কোনো ধরনের অপকর্ম করলে তা কোনোভাবেই বরদাশত করা হবে না বলেও সতর্ক করেন তিনি।
অনুষ্ঠানে নতুন সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয় এবং বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য কৃষিবিদ মো. মনোয়ারুল ইসলাম এনাম।
সভাপতিত্ব করেন জিয়া পরিষদ ডেসকো শাখার সভাপতি সাজেদুল করিম। অনুষ্ঠানে বক্তব্য দেন ডেসকো শাখার সাধারণ সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতারা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডেসকো শাখার সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর মোগল।
এ সময় জিয়া পরিষদ ডেসকো শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও নবনিযুক্ত সদস্যরা উপস্থিত ছিলেন।

ডেসকোতে জিয়া পরিষদের সদস্য সংগ্রহ ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
লোগো
Jul 20, 2026

ডেসকোতে জিয়া পরিষদের সদস্য সংগ্রহ ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta