ইউনিয়ন পরিষদ নির্বাচন কবে হতে পারে, জানালেন ইসি মাছউদ

প্রকাশঃ Sep 20, 2026 - 17:43
ইউনিয়ন পরিষদ নির্বাচন কবে হতে পারে, জানালেন ইসি মাছউদ

আগামী বছরের জানুয়ারিতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (২০ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

ইসি মাছউদ বলেন, প্রাথমিকভাবে আগামী ১২ নভেম্বর থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শুরুর পরিকল্পনা ছিল। তবে নভেম্বর ও ডিসেম্বর মাসে স্কুল-কলেজের পরীক্ষা, ভোটকেন্দ্র ব্যবস্থাপনা এবং শিক্ষকদের নির্বাচনী দায়িত্ব পালনের বিষয়টি বিবেচনায় নিয়ে ওই সময়ের পরিকল্পনা থেকে সরে এসেছে কমিশন।

তিনি জানান, এসব বিষয় বিবেচনায় নিয়ে আগামী বছরের জানুয়ারিতে ইউপি নির্বাচন আয়োজনের সম্ভাবনা রয়েছে। তবে নির্বাচনের তফসিল কবে ঘোষণা করা হবে, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

এ ছাড়া আগামী ২৩, ২৪ ও ২৫ সেপ্টেম্বর রাজনৈতিক দলসহ বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে যে সংলাপ হওয়ার কথা ছিল, সেটিও বাতিল করেছে নির্বাচন কমিশন।

-স্বাধীন/এমএ

ইউনিয়ন পরিষদ নির্বাচন কবে হতে পারে, জানালেন ইসি মাছউদ
লোগো
Sep 20, 2026

ইউনিয়ন পরিষদ নির্বাচন কবে হতে পারে, জানালেন ইসি মাছউদ

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta