ছাত্র হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

প্রকাশঃ Jun 14, 2025 - 22:39
ছাত্র হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ঢাকার ধামরাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী হত্যার মামলায় সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম সামসুদ্দিন মিন্টুকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার (১৩ জুন)  রাতে সাভার পৌরসভার থানা রোড এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে সাভার মডেল থানা পুলিশ।গ্রেপ্তার হওয়া আবুল কালাম ধামরাই উপজেলার রোয়াইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি ধামরাই উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম  বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থী সাদকে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত আসামি আবুল কালাম মিন্টু । তার বিরুদ্ধে আরও কোনো মামলা আছে কি না, তা যাচাই করা হচ্ছে।

ছাত্র হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
লোগো
Jun 14, 2025

ছাত্র হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta