বেগম রোকেয়া পদকের জন্য আবেদনের শেষ তারিখ ২০ জুন

প্রকাশঃ Jun 16, 2025 - 05:12
বেগম রোকেয়া পদকের জন্য আবেদনের শেষ তারিখ ২০ জুন

বেগম রোকেয়া পদক-২০২৫ প্রাপ্তির জন্য আগ্রহীদের প্রয়োজনীয় তথ্যাদিসহ এ সংক্রান্ত নির্ধারিত ফরমপূরণ করে ২০ জুনের মধ্যে প্রেরণ করতে হবে।

বেগম রোকেয়া পদক-২০২৫ মনোনয়ন প্রসঙ্গে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রশাসন শাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মাসুম স্বাক্ষরিত এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় প্রতি বছর ৯ ডিসেম্বর দেশব্যাপী 'বেগম রোকেয়া দিবস' উদযাপন এবং 'বেগম রোকেয়া পদক' প্রদান করে আসছে। 

প্রতি বছরের ন্যায় এবার 'নারী শিক্ষা, নারী অধিকার, নারীর আর্থ-সামাজিক উন্নয়ন, সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণ, পল্লী উন্নয়ন এবং সরকার কর্তৃক নির্ধারিত অন্য কোন ক্ষেত্রে সর্বোচ্চ স্বীকৃতিস্বরূপ পাঁচজন বাংলাদেশি নারীকে প্রধান উপদেষ্টা কর্তৃক আনুষ্ঠানিকভাবে বেগম রোকেয়া পদক প্রদান করা হবে। এ লক্ষ্যে ‘বেগম রোকেয়া পদক-২০২৫’ প্রাপ্তির জন্য আগ্রহীদের এ সংক্রান্ত নির্ধারিত ফরম পূরণ করে প্রয়োজনীয় তথ্যাদিসহ একসেট হার্ডকপি এবং সফটকপি Nikosh ফন্টে ই-মেইলে (sasadmin@mole.gov.bd) মন্ত্রণালয়ের প্রশাসন শাখায় আগামী ২০ জুনের মধ্যে জরুরি ভিত্তিতে প্রেরণে অনুরোধ করা হয়েছে।

বেগম রোকেয়া পদকের জন্য আবেদনের শেষ তারিখ ২০ জুন
লোগো
Jun 16, 2025

বেগম রোকেয়া পদকের জন্য আবেদনের শেষ তারিখ ২০ জুন

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta