৩১ আগস্ট চীন সফরে যাচ্ছেন পুতিন

প্রকাশঃ Jun 20, 2025 - 07:59
৩১ আগস্ট চীন সফরে যাচ্ছেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন চলতি বছরের ৩১ আগস্ট চীন সফরে যাচ্ছেন।বৃহস্পতিবার ক্রেমলিন জানিয়েছে, সেখানে তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন, একটি আঞ্চলিক শীর্ষ সম্মেলন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন।মস্কো থেকে এএফপি জানায়, পুতিনের সহকারী কর্মকর্তা ইউরি উশাকভ বলেন, ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত চীনের তিয়ানজিন শহরে অনুষ্ঠেয় চীনা নেতৃত্বাধীন আঞ্চলিক ফোরাম ‘সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও)’ শীর্ষ সম্মেলনে অংশ নেবেন প্রেসিডেন্ট পুতিন।২ সেপ্টেম্বর পুতিন ও শি জিনপিংয়ের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে এবং পরদিন ৩ সেপ্টেম্বর তিনি বেইজিংয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি উপলক্ষে আয়োজিত আনুষ্ঠানিক কর্মসূচিতে অংশ নেবেন।এর আগে, চলতি বছরের ৯ মে মস্কোতে আয়োজিত সামরিক কুচকাওয়াজে শি জিনপিং গণ্যমান্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ওই অনুষ্ঠানে ইউরোপে নাৎসি জার্মানির পরাজয়ের ৮০ বছর পূর্তি উদযাপন করা হয়।পুতিন ও শি জিনপিং একে অপরকে প্রায়ই ‘প্রিয় বন্ধু’ বলে সম্বোধন করেন। ইউক্রেন-রাশিয়ার যুদ্ধে তারা পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করেছেন।২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রায় সামরিক হামলা শুরুর ঠিক আগে রাশিয়া  চীনের সঙ্গে ‘কৌশলগত অংশীদারিত্ব’ চুক্তি স্বাক্ষর করে।সমালোচকদের অভিযোগ, রাশিয়া ও চীন উভয়েই দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস বিকৃত করছেন এবং তাদের সম্প্রসারণবাদী পররাষ্ট্রনীতিকে ন্যায্যতা দিতে ওই যুদ্ধের প্রেক্ষাপটকে ব্যবহার করছেন।চীন সেপ্টেম্বর মাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ৮০ বছর উদযাপন করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে সেপ্টেম্বরেই জাপান আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেছিল।

৩১ আগস্ট চীন সফরে যাচ্ছেন পুতিন
লোগো
Jun 20, 2025

৩১ আগস্ট চীন সফরে যাচ্ছেন পুতিন

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta