পারমাণবিক স্থাপনায় ‘শত্রুদের বিমান হামলা’: ইরানি গণমাধ্যমের খবর

প্রকাশঃ Jun 22, 2025 - 22:43
পারমাণবিক স্থাপনায় ‘শত্রুদের বিমান হামলা’: ইরানি গণমাধ্যমের খবর

 ইরানের ফোর্দো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের কিছু অংশসহ ইসফাহান ও নাটানজের পারমাণবিক স্থাপনাগুলোতে শত্রু পক্ষের হামলা হয়েছে। রোববার দেশটির গণমাধ্যমগুলো এ তথ্য প্রকাশ করে।   এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেয়, যুক্তরাষ্ট্র ইরানের ওই স্থাপনাগুলোতে বিমান হামলা চালিয়েছে।তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

কোম প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মুখপাত্র মোর্তেজা হায়দারির বরাত দিয়ে বার্তা সংস্থা তাসনিম জানায়, কয়েক ঘণ্টা আগে কোমে শত্রু বিমান শনাক্ত হলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালু হয়। এর কিছুক্ষণের মধ্যেই শত্রুপক্ষের বিমান হামলায় ফোরদো পারমাণবিক স্থাপনার একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়।

অন্যদিকে, সংবাদ সংস্থা ফার্স জানিয়েছে, ইসফাহান ও কাশানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হামলা ঠেকাতে সক্রিয় হওয়ার সঙ্গে সঙ্গেই বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়।

পারমাণবিক স্থাপনায় ‘শত্রুদের বিমান হামলা’: ইরানি গণমাধ্যমের খবর
লোগো
Jun 22, 2025

পারমাণবিক স্থাপনায় ‘শত্রুদের বিমান হামলা’: ইরানি গণমাধ্যমের খবর

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta