টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় একজন নিহত
জেলার মির্জাপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় সুজন খান (৪৮) নামের একজন কাভার্ড ভ্যান চালক নিহত হয়েছেন।শনিবার দিবাগত রোববার রাত তিনটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মির্জাপুর বাইপাসের বাওয়ার কুমারজানী মা সিএনজি পাম্প সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত চালক সুজন খান বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার জিরাইল গ্রামের ইউনুছ খানের ছেলে।
গোড়াই হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আনিছুর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি কাভার্ড ভ্যান শনিবার দিবাগত রোববার রাত তিনটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মির্জাপুর বাইপাসের বাওয়ার কুমারজানী মা সিএনজি পাম্প সংলগ্ন এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে ধাক্কা দেয়। এতে কাভার্ড ভ্যানের সামনের অংশ দুমড়েমুচড়ে গিয়ে চালক ঘটনাস্থলেই মারা যান।
তিনি জানান, নিহত চালক সুজন খানের মরদেহ কুমুদিনী হাসপাতালের মর্গে রয়েছে।আইনি প্রক্রিয়া শেষে নিহত ব্যক্তির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

