চন্দনাইশে গুইসাপ উদ্ধার, যুবককে জরিমানা

প্রকাশঃ Jun 30, 2025 - 23:37
চন্দনাইশে গুইসাপ উদ্ধার, যুবককে জরিমানা

জেলার চন্দনাইশে পাঁচটি গুইসাপ (মনিটর লিজার্ড) উদ্ধার করা হয়েছে। বন্যপ্রাণী সংরক্ষণ আইন লঙ্ঘনের অভিযোগে মং ওয়াই মারমা নামে একজনকে  ১০ হাজার টাকা জরিমানা করা হয়।গতকাল রোববার রাতে চন্দনাইশ উপজেলার সৈয়দ বাজার এলাকায় অভিযান চালিয়ে মারমার কাছ থেকে এই গুইসাপ উদ্ধার করা হয়।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা বলেন, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে, মং ওয়াই মারমাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।অভিযানে বন বিভাগের বরগুনি বিট কর্মকর্তা রহমত আলীসহ বিভিন্ন দপ্তরের সদস্যরা অংশগ্রহণ করেন। এ সময় চন্দনাইশ থানা পুলিশের একটি দল ও ভূমি অফিসের কর্মচারীরাও সহযোগিতা করেন।বন বিভাগ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মারমার হেফাজতে থাকা অবৈধভাবে গুইসাপ সংরক্ষণের বিষয়টি ধরা পড়ে। উদ্ধারকৃত গুইসাপগুলো বন বিভাগের হেফাজতে নেওয়া হয়েছে এবং প্রাথমিক চিকিৎসার পর প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে।

চন্দনাইশে গুইসাপ উদ্ধার, যুবককে জরিমানা
লোগো
Jun 30, 2025

চন্দনাইশে গুইসাপ উদ্ধার, যুবককে জরিমানা

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta