আইজিপির সাথে ইউনেস্কো প্রতিনিধির সাক্ষাৎ

প্রকাশঃ Jul 3, 2025 - 21:13
আইজিপির সাথে ইউনেস্কো প্রতিনিধির সাক্ষাৎ

 ইউনেস্কোর সেকশন ফর ফ্রিডম অব এক্সপ্রেশন, ডিভিশন অব ফ্রিডম অব এক্সপ্রেশন অ্যান্ড মিডিয়া ডেভেলপমেন্ট, কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন সেক্টরের সিনিয়র প্রজেক্ট অফিসার মেহেদী বেঞ্চেলা ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলমের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। তিনি আজ বৃহস্পতিবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে আইজিপির সাথে সাক্ষাৎ করেন। 

এসময় ইউনেস্কো প্রতিনিধি বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন বলে পুলিশ সদর দপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

আইজিপি ইউনেস্কো প্রতিনিধিকে ধন্যবাদ জানান। তিনি ইউনেস্কোর সাথে বাংলাদেশ পুলিশের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।এ সময় বাংলাদেশ পুলিশ এবং ইউনেস্কো'র সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আইজিপির সাথে ইউনেস্কো প্রতিনিধির সাক্ষাৎ
লোগো
Jul 3, 2025

আইজিপির সাথে ইউনেস্কো প্রতিনিধির সাক্ষাৎ

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta