স্পিকারকে রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি জানাল ইসি
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি স্পিকারকে (ভারপ্রাপ্ত) অবহিত করল নির্বাচন কমিশন (ইসি)। পরে আরও আলোচনা করে ভোটের তারিখ জানাবে সংস্থাটি।
মঙ্গলবার (২৮ জুলাই) স্পিকারের সঙ্গে সাক্ষাৎ শেষে নির্বাচন ভবনে ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এসব কথা জানান।
আখতার আহমেদ বলেন, “মাননীয় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), তিনজন নির্বাচন কমিশনারসহ আমরা মাননীয় স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেছি।
স্পিকারের সঙ্গে ইসির বৈঠক শেষ, রাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ জানা যাবে যথাসময়ে
‘গুরুতর অসুস্থতার’ কারণ দেখিয়ে গত ২৪ জুলাই (শুক্রবার) বিকেলে পদত্যাগ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী, নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। আর সেই শূন্যতায় স্পিকারের দায়িত্ব সামলাচ্ছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।
যেসব কারণে রাষ্ট্রপতির পদ থেকে সাহাবুদ্দিনের পদত্যাগ
‘রাষ্ট্রপতি নির্বাচন আইন-১৯৯১’ অনুযায়ী, সিইসি রাষ্ট্রপতি নির্বাচনের ‘নির্বাচনি কর্তা’ হিসেবে দায়িত্ব পালন করবেন। এক্ষেত্রে তফসিল দেবেন স্পিকারের সঙ্গে আলোচনা করে। রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়ে থাকেন সংসদ সদস্যরা।
স্পিকারকে রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি জানাল ইসি

