পবিত্র আশুরা উপলক্ষে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

প্রকাশঃ Jul 7, 2025 - 00:39
পবিত্র আশুরা উপলক্ষে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

পবিত্র আশুরা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বৈধ পাসপোর্ট-ভিসায় যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

আজ রবিবার (৬ জুলাই) সকাল থেকেই দুই দেশের মাঝে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে।

হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ফেরদৌস রহমান বলেন, রবিবার (৬ জুলাই) দেশে পবিত্র আশুরা পালিত হবে। দিনটি উপলক্ষে সরকারি ছুটি থাকায় হিলি স্থলবন্দরের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের মধ্যে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজন্য আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বন্দরে আমদানি-রপ্তানি পণ্য পরিবহনসহ বন্দরে পণ্য ওঠা-নামার কাজ বন্ধ থাকবে।

তিনি আরও বলেন, বন্ধের বিষয়টি গতকাল শনিবার বন্দরব্যবহারকারী সিঅ্যান্ডএফ এজেন্ট, আমদানি-রপ্তানিকারক, পানামা পোর্ট কর্তৃপক্ষ ও শ্রমিক সংগঠনগুলোকে জানিয়ে দেওয়া হয়েছে। আগামীকাল সোমবার থেকে পুনরায় এই বন্দর দিয়ে পুরোদমে সীমান্ত বাণিজ্য শুরু হবে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম বলেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ইমিগ্রেশনের কার্যক্রম স্বাভাবিক থাকে। ফলে বৈধ পাসপোর্ট-ভিসায় যাত্রীরা এই ইমিগ্রেশন চেকপোস্ট ব্যবহার করে সপ্তাহের ৭ দিনই বাংলাদেশ ও ভারতে চলাচল করছেন। ইমিগ্রেশন সরকারি ছুটির আওতামুক্ত থাকে।

হিলি স্থল শুল্ক স্টেশনের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. নাজমুল হোসেনও জানান, পবিত্র আশুরায় সরকারি ছুটি থাকায় অফিশিয়াল কাজকর্ম বন্ধ রয়েছে। আগামীকাল সোমবার থেকে বন্দরে সকল কার্যক্রম শুরু হবে।

পবিত্র আশুরা উপলক্ষে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
লোগো
Jul 7, 2025

পবিত্র আশুরা উপলক্ষে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta