অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে রাজউক কর্মকর্তা ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

প্রকাশঃ Jul 7, 2025 - 04:47
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে রাজউক কর্মকর্তা ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

মাফিজুল ইসলাম বন্ধন 

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) উপপরিচালক (প্রশাসন) মো. সোহাগ মিয়া ও তার স্ত্রী ওয়াজেফু তাবাসসুম ঐশীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের দায়ের করা মামলার এজাহারে বলা হয়, ওয়াজেফু তাবাসসুম ঐশী ২০২৪ সালের ১৯ মার্চ কমিশনে জমা দেওয়া সম্পদ বিবরণীতে মোট ৬৩ লাখ ১১ হাজার ২২২ টাকার সঞ্চয়পত্রের তথ্য উপস্থাপন করেন। তিনি দাবি করেন, এই অর্থ তিনি তার পিতা মো. ওয়াজেদ আলীর কাছ থেকে পেয়েছেন। তবে অনুসন্ধানে দেখা যায়, ওয়াজেদ আলী একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ছিলেন। তিনি কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামারে ফোরম্যান পদে কর্মরত ছিলেন এবং অবসরের সময় ভবিষ্যৎ তহবিল ও পেনশন বাবদ সর্বমোট ২৭ লাখ ৯৪ হাজার ৪৫১ টাকা পান। এই অর্থের মধ্যে থেকে কন্যাকে কোনো দান, ঋণ বা অনুদান দেওয়ার আর্থিক বা লিখিত কোনো প্রমাণ পাওয়া যায়নি। এছাড়া ঐশীর বড় ভাই ওয়াহেদুস সাবা মিথুনের কাছ থেকেও কোনো সম্পত্তি হস্তান্তরের নজির পাওয়া যায়নি।

দুদকের অনুসন্ধানে আরও জানা যায়, ওয়াজেফু তাবাসসুম ঐশী একজন গৃহিণী এবং তার নিজস্ব কোনো আয়ের উৎস নেই। যদিও তিনি ২০২২ সালে আয়কর নিবন্ধন নেন, কিন্তু এখনো পর্যন্ত কোনো আয়কর রিটার্ন দাখিল করেননি। প্রাপ্ত তথ্য ও নথিপত্র বিশ্লেষণ করে দুদক মনে করে, সোহাগ মিয়া ও তার স্ত্রী পরস্পরের সঙ্গে যোগসাজশে অবৈধ সম্পদ অর্জন করে তা বৈধ করার চেষ্টা করেছেন। এই কারণে তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে রাজউক কর্মকর্তা ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
লোগো
Jul 7, 2025

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে রাজউক কর্মকর্তা ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta