পুলিশ পরিচয়ে প্রতারণার বিষয়ে সতর্ক থাকার আহ্বান

প্রকাশঃ May 26, 2025 - 01:13
পুলিশ পরিচয়ে প্রতারণার বিষয়ে সতর্ক থাকার আহ্বান

পুলিশ সদস্য পরিচয়ে প্রতারণার বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। 

পুলিশ সদর দপ্তর আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পুলিশ পরিচয়ে প্রতারণা থেকে সতর্ক থাকতে জনগণকে নির্দেশনা দিয়েছে।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, সম্প্রতি প্রতারকচক্র বাংলাদেশ পুলিশের সদস্য পরিচয় দিয়ে পুলিশ অফিসারদের নাম ও ছবি ব্যবহার করে নানাভাবে প্রতারণা করছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। সকলকে এ ধরনের প্রতারকচক্রের ব্যাপারে সজাগ ও সতর্ক থাকতে এবং তাদের ফাঁদে পা না দিতে অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রতারকচক্রের বিরুদ্ধে পুলিশের আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত রয়েছে। জনগণের নিরাপত্তা বিধানে বাংলাদেশ পুলিশ সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ ।

পুলিশ পরিচয়ে প্রতারণার বিষয়ে সতর্ক থাকার আহ্বান
লোগো
May 26, 2025

পুলিশ পরিচয়ে প্রতারণার বিষয়ে সতর্ক থাকার আহ্বান

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta