উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে ইসলামি দলগুলো যমুনায়

প্রকাশঃ May 26, 2025 - 05:26
উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে ইসলামি দলগুলো যমুনায়

চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিতীয় দফায় বৈঠক করতে তার বাসভবন যমুনায় পৌঁছেছে ইসলামী দলগুলো।

রবিবার (২৫ মে) সন্ধ্যা ৬ টা ৪০ মিনিটে যমুনার সামনে তিনটি গাড়িতে করে আসে ইসলামি দলগুলোর প্রতিনিধিরা। এসময় তাদের যমুনার সামনে সিকিউরিটি চেকের জন্য অপেক্ষায় থাকতে দেখা যায়।

জানা গেছে, এর আগে প্রথম দফায় বৈঠকে তিনটি বামপন্থি দল সহ বাকি রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা বৈঠকে যোগ দিয়েছেন। এসময় বৈঠকে ছিলেন লিবারেল ডেমক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল (অবঃ) (বীর বিক্রম) অলি আহমেদ, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণ সংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনে প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মুজিবর রহমান মঞ্জু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) সাবেক আহবায়ক খালেকুজ্জামান ভূঁইয়া, জাতীয় গণফ্রন্টের সমন্বয়ক টিপু বিশ্বাস, ভাষানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন প্রমূখ।

দ্বিতীয় দফার বৈঠকে ইসলামি দল গুলোর মধ্যে থাকবেন, মাওলানা সাদিকুর রহমান, মাওলানা রেজাউল করিম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা আহমেদ আব্দুল কাদের, হেফাজত ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদি, জমিয়তে ওলামা ইসলামের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার, ইসলামিয়া ঐক্য যোটের মহাসচিব মুফতি মাওলানা শাখাওয়াত হোসাইন রাযি প্রমূখ।উল্লেখ্য, গতকাল শনিবার (২৪ মে) সন্ধ্যায়ও যমুনায় অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদল বৈঠক করে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিকভাবে এসব বৈঠক অন্তর্বর্তী সরকারের ভবিষ্যৎ রূপরেখা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে ইসলামি দলগুলো যমুনায়
লোগো
May 26, 2025

উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে ইসলামি দলগুলো যমুনায়

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta