থানা থেকে নেতা ছাড়ানোর ঘটনায় ভুল স্বীকার হান্নান মাসউদের

প্রকাশঃ May 30, 2025 - 07:43
থানা থেকে নেতা ছাড়ানোর ঘটনায় ভুল স্বীকার হান্নান মাসউদের

বৃহস্পতিবার (২৯ মে) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

দলের যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ধানমন্ডি থানার একটি ঘটনায় আটক তিন জনকে মুচলেকা দিয়ে ছাড়িয়ে আনার ঘটনায় এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য আব্দুল হান্নান মাসউদকে কারণ দর্শানো নোটিশ পাঠানো হয়। তিন কার্যদিবসের মধ্যে তিনি কারণ দর্শানো নোটিশের লিখিত ও মৌখিক জবাব দিয়েছেন ‘রাজনৈতিক পর্ষদ’ এর কাছে। 

এতে আরো বলা হয়েছে, নোটিশে উল্লেখিত কর্মকাণ্ডে ভুল ছিল বলে তিনি স্বীকার করেছেন এবং আগামীতে এই ধরনের ভুলের পুনরাবৃত্তি হবে না মর্মে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি থানায় আটককৃত ব্যক্তিদের কর্মকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততা ছিল না বলে প্রমাণসাপেক্ষে প্রতীয়মান হওয়ায় রাজনৈতিক পর্ষদের সিদ্ধান্ত মোতাবেক তার ওপর আরোপিত কারণ দর্শানো নোটিশ প্রত্যাহার করা হলো।গত ১৯ মে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে ধানমন্ডিতে এক প্রকাশককে গ্রেপ্তারের দাবিতে তার বাসার সামনে অবস্থান নেন একদল যুবক। একপর্যায়ে তাদের কয়েকজন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এ ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।গত ১৯ মে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে ধানমন্ডিতে এক প্রকাশককে গ্রেপ্তারের দাবিতে তার বাসার সামনে অবস্থান নেন একদল যুবক। একপর্যায়ে তাদের কয়েকজন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এ ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

থানা থেকে নেতা ছাড়ানোর ঘটনায় ভুল স্বীকার হান্নান মাসউদের
লোগো
May 30, 2025

থানা থেকে নেতা ছাড়ানোর ঘটনায় ভুল স্বীকার হান্নান মাসউদের

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta