ঈদযাত্রা নির্বিঘ্ন করতে রংপুরে সাব কন্ট্রোল রুমের উদ্বোধন

প্রকাশঃ Jun 3, 2025 - 06:51
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে রংপুরে সাব কন্ট্রোল রুমের উদ্বোধন

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে রংপুর মহানগরের প্রবেশদ্বার মর্ডান মোড়ে  সাব কন্ট্রোল রুম স্থাপন করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) ও র‌্যাব-১৩। 

আজ সোমবার দুপুরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার  মজিদ আলী । বিশেষ অতিথি হিসেবে ছিলেন র‌্যাব-১৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জয়নুল আবেদীন। 

সাব কন্ট্রোল রুম থেকে ঈদপূর্ববর্তী ও ঈদ-পরবর্তী সময়ে যানবাহন চলাচল, যাত্রীদের নিরাপত্তা ও জরুরি সেবা প্রদান সংক্রান্ত কার্যক্রম পরিচালিত হবে। সাব কন্ট্রোল রুমটি ঈদের আগ পর্যন্ত প্রতিদিন ২৪ ঘণ্টা চালু থাকবে বলে জানানো হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার নরেশ চাকমা (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ কমিশনার  মো. শফিজুল ইসলাম (ক্রাইম এন্ড অফস) এবং উপ-পুলিশ কমিশনার (ক্রাইম) তোফায়েল আহমেদ প্রমুখ। 

 

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে রংপুরে সাব কন্ট্রোল রুমের উদ্বোধন
লোগো
Jun 3, 2025

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে রংপুরে সাব কন্ট্রোল রুমের উদ্বোধন

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta