রাবার ড্যামে নিখোঁজের ১৫ ঘণ্টা পর জলিলের লাশ উদ্ধার

প্রকাশঃ Jun 10, 2025 - 01:42
রাবার ড্যামে নিখোঁজের ১৫ ঘণ্টা পর জলিলের লাশ উদ্ধার

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের সোনাই নদীর রাবার ড্যামে ডুবে যাওয়ার ১৫ ঘণ্টা পর আব্দুল জলিল (৩০) এর লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (৯ জুন) সকালে রাজাপুরের আখালিয়া এলাকায় নদীতে লাশটি ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করেন। নিহত জলিল মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়নের মাহমুদপুর গ্রামের তৈয়ব আলীর পুত্র। জানা যায়, গতকাল রোববার (৮ জুন) দুপুরে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে জলিল রাবার ড্যামে নদীতে নামেন এবং সেখানেই নিখোঁজ হন। খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের একটি টিম সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালালেও সফল হতে পারেনি। আজ ভোরে নদীর পশ্চিম পাশে তার লাশ ভেসে উঠলে স্থানীয়রা তাকে শনাক্ত করে উদ্ধার করেন।

হবিগঞ্জের জেলা প্রশাসক ড. ফরিদুর রহমান এবং মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাশেম ঘটনাস্থল পরিদর্শন করেন।  পর্যটকদের নিরাপত্তায় আজ সোমবার সকাল থেকে এলাকায় মাইকিং করে সতর্কতা এবং লাল পতাকা টানিয়ে পানিতে না নামার নির্দেশনা দেওয়া হচ্ছে।

রাবার ড্যামে নিখোঁজের ১৫ ঘণ্টা পর জলিলের লাশ উদ্ধার
লোগো
Jun 10, 2025

রাবার ড্যামে নিখোঁজের ১৫ ঘণ্টা পর জলিলের লাশ উদ্ধার

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta