আখাউড়ায় ২০ ভরি স্বর্ণালংকারসহ যুবক আটক

প্রকাশঃ Jun 16, 2025 - 03:35
আখাউড়ায় ২০ ভরি স্বর্ণালংকারসহ যুবক আটক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চোরাইকৃত ২০ ভরি স্বর্ণালংকারসহ মেহেদী হাসান (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত মেহেদী হাসান জেলার কসবা উপজেলার গোপীনাথপুর এলাকার হিরণ মিয়ার ছেলে। 
রোববার দুপুরে পৌর শহরের সড়ক বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার  করা হয়। উদ্ধারকৃত 
স্বর্ণালংকারগুলো গত ১৩ জুন রাতে পৌরশহরের দূর্গাপুরের টিপু মিয়ার বাড়ি থেকে চুরি হয়। এর আগে টিপু মিয়ার স্ত্রী শান্তা আক্তার ১৪ জুন সকালে আখাউড়া থানায় তার বাড়িতে চুরির বিষয়ে থানায় অভিযোগ দিলে থানা থেকে তা এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়। এর পরিপেক্ষইতে আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ ছমিউদ্দিন গোপন তথ্যের মাধ্যমে জানতে পায় যে, এক ছেলে সড়ক বাজারে স্বর্নের দোকানে কিছু স্বর্ণ্ব বিক্রির জন্য ঘোরাফেরা করছে।এই সংবাদের প্রেক্ষিতে অফিসার ও ফোর্স নিয়ে গিয়ে তিনি অবস্হান নিয়ে 
সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ব্যাগসহ সন্দেহজভাবে মেহেদী হাসানকে আটক করে ব্যাগ তল্লাশী করে স্বর্ণের চুড়ি, চেইন, টিকলী, কানের দুলসহ বিভিন্ন প্রকার স্বর্ণালঙ্কার উদ্ধার করে। যার মোট পরিমাণ ২০ ভরি, ১৫ আনা ৩ রতি।  এসময় তার কাছে থাকা নগত ১ হাজার ৮৫০ টাকা উদ্ধার করা হয়। এ ব্যপারে আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ ছমিউদ্দিন বলেন, আটককৃত যুবককে এ ব্যপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার সাথে আরও কেউ জড়িত আছে কিনা এ ব্যাপারেও খোঁজ নেওয়া হচ্ছে।

আখাউড়ায় ২০ ভরি স্বর্ণালংকারসহ যুবক আটক
লোগো
Jun 16, 2025

আখাউড়ায় ২০ ভরি স্বর্ণালংকারসহ যুবক আটক

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta