বিসিআইসি ও বক্সনগর এলাকাবাসীর ঈদ পুনর্মিলনীতে যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বক্তব্য

প্রকাশঃ Jun 17, 2025 - 00:54
বিসিআইসি ও বক্সনগর এলাকাবাসীর ঈদ পুনর্মিলনীতে যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বক্তব্য

বিসিআইসি ও বক্সনগর এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ। বক্তব্যে তিনি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও অতীত সরকার পরিচালনার বিষয়ে তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, “মাত্র ৯ মাসে এই জাতি পেয়েছে হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ। তারাই আবার আজ দেশ চালাতে চায়। এটা জাতির সঙ্গে তামাশা।”

সাজ্জাদুল মিরাজ আরও বলেন, “আমার নেতা জনাব তারেক রহমানের এজেন্ডা ছিল জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনা এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা। সেই লক্ষ্যে গত ১৬ বছর আমরা দমন-পীড়ন, নির্যাতন সহ্য করে রাজপথে ছিলাম। আমরা এই স্বৈরাচারী সরকারকে পতনের মুখে ঠেলে দিয়েছি।” তিনি অভিযোগ করেন, এই আন্দোলনের পথচলায় অসংখ্য নেতাকর্মী গুম, খুন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। প্রায় ৬০ লক্ষ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে বলে তিনি দাবি করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে নানা সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি রাজনৈতিক আলোচনা গুরুত্ব পায়।

বিসিআইসি ও বক্সনগর এলাকাবাসীর ঈদ পুনর্মিলনীতে যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বক্তব্য
লোগো
Jun 17, 2025

বিসিআইসি ও বক্সনগর এলাকাবাসীর ঈদ পুনর্মিলনীতে যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বক্তব্য

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta