মুন্সীগঞ্জে প্রবাসফেরত যুবককে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

প্রকাশঃ Jun 22, 2025 - 01:43
মুন্সীগঞ্জে প্রবাসফেরত যুবককে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে প্রবাসফেরত যুবককে গুলি ও কুপিয়ে হত্যার ঘটনার অন্যতম আসামি মো. শাহাদাত বেপারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তিনি সদর উপজেলার দেওয়ানকান্দি গ্রামের বাসিন্দা।তাকে শুক্রবার (২০ জুন) সন্ধ্যায় ঢাকার আশুলিয়া থানার জিরানী বাজার এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয়।র‌্যাব জানায়, নিহত শ্যামল মুন্সীগঞ্জ সদর উপজেলার শিলই ইউনিয়নের পূর্বরাখি গ্রামের মৃত আব্দুল গনি বেপারীর ছেলে। তিনি দীর্ঘ দিন মালয়েশিয়াতে ছিলেন। খুন হওয়ার ৬ মাস আগে দেশে আসেন।

২০২৩ সালে ১৩ জুন রাত ২টার দিকে নিজ বসতঘরে তিনি একা ঘুমিয়ে ছিলেন। এ সময় একই গ্রামের বাসিন্দা শাহাদাত বেপারী, ইব্রাহিম বেপারী, তার ভাগিনা হাবিব ও মহিউদ্দিন বেপারীসহ আরও বেশ কয়েকজন মিলে তার ওপর হামলা চালায়। এ সময় তারা শ্যামলকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও বেশ কয়েক রাউন্ড গুলি করে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয়রা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উক্ত ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পরে ওই মামলায় শাহাদাত বেপারী দির্ঘদিন পলাতক থাকার পরে তাকে গ্রেপ্তার করে র‌্যাব।  আসামির বিরূদ্ধে মুন্সীগঞ্জের বিভিন্ন থানায় হত্যা ও হত্যা চেষ্টাসহ, বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। 

মুন্সীগঞ্জে প্রবাসফেরত যুবককে হত্যা মামলার আসামি গ্রেপ্তার
লোগো
Jun 22, 2025

মুন্সীগঞ্জে প্রবাসফেরত যুবককে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta