মাইনুল আহসান নোবেল গ্রেপ্তার

প্রকাশঃ May 21, 2025 - 03:07
মাইনুল আহসান নোবেল গ্রেপ্তার
ঢাকার ডেমরায় নিজের বাসা থেকে নারী নির্যাতন মামলায় গায়ক মাইনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে তাকে আদালতে হাজির করা হবে।
 
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নোবেল ব্যক্তিগত জীবনের নানা জটিলতার কারণে আলোচনায় থাকেন। একাধিক বিয়ে করেও দীর্ঘমেয়াদি সংসার গড়ে তোলেননি তিনি। ২০১৯ সালে সালসাবিল মাহমুদকে বিয়ে করলেও মাদকাসক্তি না ত্যাগ করায় সম্পর্ক টেকেনি। এরপর ২০২৩ সালের শেষদিকে আবার বিয়ে করার খবর প্রকাশ পায়।
 
এর আগে ২০২৩ সালে প্রতারণার মামলায় গ্রেপ্তার হয়েছিলেন নোবেল। একটি অনুষ্ঠানে যাওয়ার জন্য টাকা নেওয়া হলেও তিনি সেখানে উপস্থিত হননি। এ ঘটনার পর মামলা দায়ের হয়।
গায়ক হিসেবে তার খ্যাতি আসে ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় টিভি শো ‘সা রে গা মা পা’ থেকে। তার গান সারা দেশে প্রশংসিত হয়। তবে ব্যক্তিগত জীবনের কারণে নিয়মিত সমালোচনার মুখে পড়েন। দেশের বিভিন্ন স্থানে শো করতে গিয়ে তার আচরণ নিয়ে সমালোচনা হয়েছে।
 
বিশেষ করে ২০২৩ সালে কুড়িগ্রামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে তার অশোভন আচরণে বিক্ষুব্ধ দর্শকরা জুতা ও পানির বোতল ছুঁড়ে মারেন তাকে। ওই ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনার ঝড় ওঠে।
মাইনুল আহসান নোবেল গ্রেপ্তার
লোগো
May 21, 2025

মাইনুল আহসান নোবেল গ্রেপ্তার

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta