যশোরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সেনাবাহিনীর সহায়তা

প্রকাশঃ Jul 16, 2025 - 19:13
যশোরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সেনাবাহিনীর সহায়তা

বাংলাদেশ সেনাবাহিনী যশোরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি মেরামতে সহায়তা ও  প্রয়োজনীয় আসবাবপত্র দিয়েছে। আজ মঙ্গলবার জিওসি ৫৫ পদাতিক ডিভিশন এবং এরিয়া কমান্ডার যশোর এরিয়া মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম আনুষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মেরামত ও পুনঃনির্মাণকৃত ঘরবাড়ি ও প্রয়োজনীয় আসবাবপত্র হস্তান্তর করেন। আইএসপিআর এর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, যশোর জেলার অভয়নগর উপজেলার ডহরমশিয়াহাটি এলাকায় গত ২২ মে ২০২৫ সংঘর্ষের জেরে অজ্ঞাতনামা ব্যক্তিরা ১৪টি পরিবারের ঘরবাড়িতে অগ্নিসংযোগ করে। গত ১২ জুলাই নির্মাণ কাজ সম্পন্ন হয়। এই মানবিক উদ্যোগ সর্বমহলে প্রশংসিত হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে এবং সেনাবাহিনী শান্তি ও নিরাপত্তা রক্ষায় নিয়োজিত।

যশোরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সেনাবাহিনীর সহায়তা
লোগো
Jul 16, 2025

যশোরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সেনাবাহিনীর সহায়তা

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta