মুন্সীগঞ্জে ৪টি সংসদীয় আসনের দাবিতে প্রধান নির্বাচন কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান

প্রকাশঃ Jun 26, 2025 - 09:47
মুন্সীগঞ্জে ৪টি সংসদীয় আসনের দাবিতে প্রধান নির্বাচন কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান

২০০১ সালের সীমানা অনুযায়ী মুন্সীগঞ্জ জেলাকে ৪টি সংসদীয় আসনে পুনর্বিন্যাসের দাবিতে আজ বুধবার ঢাকায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর স্মারকলিপি প্রদান করেছেন মুন্সীগঞ্জবাসী। এ দাবির পক্ষে “মুন্সীগঞ্জ জেলা ৪টি আসন বাস্তবায়ন কমিটি” এবং “মুন্সীগঞ্জ বিক্রমপুর সমিতি”-সহ জেলার রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী নেতৃবৃন্দ একত্রিত হয়ে নির্বাচন কমিশনে উপস্থিত হন।

স্মারকলিপি প্রদানের পর প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে এক আনুষ্ঠানিক আলোচনায় অংশ নেন প্রতিনিধিদল। পরে তারা নির্বাচন ভবনের বাইরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।প্রতিনিধিদের দাবি, ২০০১ সালের জনসংখ্যা, ভৌগোলিক বিস্তৃতি এবং প্রশাসনিক কাঠামোর ভিত্তিতে মুন্সীগঞ্জে ৪টি আসন পুনঃস্থাপন করা সময়ের দাবিতে পরিণত হয়েছে। বর্তমান তিনটি আসনে জেলাটির সুষ্ঠু প্রতিনিধিত্ব নিশ্চিত হচ্ছে না বলেও উল্লেখ করেন তারা।স্মারকলিপিতে উল্লেখ করা হয়, মুন্সীগঞ্জ জেলার ইতিহাস, জনসংখ্যা বৃদ্ধি, ও নির্বাচনী ভারসাম্য বিবেচনায় নিয়ে ৪টি আসন বাস্তবায়ন সময়োপযোগী ও গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ।এ সময় মুন্সীগঞ্জের বিশিষ্ট নাগরিক, পেশাজীবী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

মুন্সীগঞ্জে ৪টি সংসদীয় আসনের দাবিতে প্রধান নির্বাচন কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান
লোগো
Jun 26, 2025

মুন্সীগঞ্জে ৪টি সংসদীয় আসনের দাবিতে প্রধান নির্বাচন কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta