কমতে শুরু করেছে কাঁচামরিচের দাম

প্রকাশঃ Aug 8, 2026 - 22:05
কমতে শুরু করেছে কাঁচামরিচের দাম

ভারত থেকে কাঁচামরিচ আমদানির ফলে দিনাজপুরের হিলির পাইকারি ও খুচরা বাজারে কমতে শুরু করেছে কাঁচামরিচের দাম। বর্তমানে হিলির পাইকারি বাজারে দেশি কাঁচামরিচ ১৩০ টাকা এবং হিলি স্থলবন্দরের পাইকারি মোকামে ১০০ থেকে ১১০ টাকা কেজি দরে কাঁচামরিচ বিক্রি হচ্ছে। 

শনিবার (৮ আগস্ট) দুপুরে হিলির কাঁচাবাজার ঘুরে এই তথ্য পাওয়া যায়। 

ব্যবসায়ীরা বলছেন, আমদানি বেশি হওয়ায় দেশের মোকামে কাঁচামরিচের দাম কমেছে। এতে সাধারণ ক্রেতাদের মাঝে কিছুটা স্বস্তি ফিরেছে।

হিলি বাজারে কাঁচামরিচ কিনতে আসা দিনমজুর আশিকুল ইসলাম বলেন, গত সপ্তাহে দেশি কাঁচামরিচ কিনেছিলাম ২৫০ টাকা কেজি, সেই কাঁচামরিচ এখন ১৩০ টাকা কেজি। ভারত থেকে কাঁচামরিচ আসার কারণে দাম কমেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। 

তিনি আরও বলেন, দাম কমার কারণে আমাদের মতো দিনমজুরদের অনেক সুবিধা হচ্ছে। তবে ১০০ টাকার মধ্যে প্রতি কেজি কাঁচামরিচ পাওয়া গেলে আমাদের জন্য আরও সুবিধা হতো।

হিলি বাজারের কাঁচামরিচ বিক্রেতা বিপ্লব শেখ বলেন, ভারত থেকে কাঁচামরিচ আমদানির ফলে দেশের মোকামে দাম কমতে শুরু করেছে। গত সপ্তাহের থেকে কেজি প্রতি ১২০ থেকে ১৩০ টাকা পর্যন্ত দেশি কাঁচামরিচে কমেছে। আমরা কম দামে কিনে কম দামেই বিক্রি করছি। ফলে আগের থেকে ক্রেতা অনেক বৃদ্ধি পেয়েছে। ভারত থেকে যদি কাঁচামরিচ আমদানি অব্যাহত থাকেম তাহলে আরও দাম কমতে পারে। 

হিলি স্থলবন্দরের কাঁচামরিচ আমদানিকারক শাহাবুল ইসলাম জানান, দেশের বাজারে কাঁচামরিচের দাম স্বাভাবিক রাখতে বাংলাদেশ সরকার ভারত থেকে কাঁচামরিচ আমদানির অনুমতি দিয়েছে। সেই মোতাবেক আমরা আমদানি অব্যাহত রেখেছি। সরকার যদি আমদানির সময়সীমা বৃদ্ধি করে দেয়, তাহলে দেশের বাজারে কাঁচামরিচের দাম নিয়ন্ত্রণে থাকবে। কারণ ভারত থেকে কাঁচামরিচ আমদানির ফলে দেশের বাজারে কেজি প্রতি ১৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত দাম কমেছে। 

হিলি কাস্টমসের তথ্যমতে, গত সপ্তাহের তিন দিনে ভারতীয় ২৪ ট্রাকে ১৭০ মেট্রিকটন কাঁচামরিচ হিলি স্থলবন্দর দিয়ে আমদানি হয়েছে। আমদানিকৃত কাঁচামরিচ দ্রুত খালাসপূর্বক সব ধরনের সহযোগিতা করছে হিলি কাস্টমস কর্তৃপক্ষ। 

কমতে শুরু করেছে কাঁচামরিচের দাম
লোগো
Aug 8, 2026

কমতে শুরু করেছে কাঁচামরিচের দাম

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta