ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী
ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে। এর বাইরে কোনো সম্পর্ককে বিএনপি সরকার মেনে নেবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার (১৯ আগস্ট) সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে। পারস্পরিক সম্মান ও স্বার্থের বাইরে কোনো কিছু হলে বিএনপি সরকার তাতে সায় দেবে না।
তিনি বলেন, ভারত যদি কোনো স্বার্থ ছাড়াই বন্ধুত্বপূর্ণ আমন্ত্রণ জানায়, তাহলে সরকার সেটিকে সাধুবাদ জানাবে। তবে বাংলাদেশের স্বার্থের পরিপন্থী কোনো উদ্যোগ বা প্রস্তাব নিয়ে এগোবে না সরকার।
রিজভীর বক্তব্যে তিনি আরও স্পষ্ট করেন, প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে বাংলাদেশ পারস্পরিক সম্মান, সমতা ও জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেবে।
এসটিআর
ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী

