বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন নতুন রাষ্ট্রপতি

প্রকাশঃ Aug 23, 2026 - 14:49
বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন নতুন রাষ্ট্রপতি

শপথ নেওয়ার পর বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (২৩ আগস্ট) সকাল ১১টার দিকে বঙ্গভবনে পৌঁছালে প্রধান ফটক-২-এ বাংলাদেশ পুলিশের একটি সুসজ্জিত অশ্বারোহী দল তাকে অভ্যর্থনা জানায়। পরে বঙ্গভবনের ক্রেডেনশিয়াল মাঠে বাংলাদেশ সেনাবাহিনীর প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি চৌকস দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করে।

গার্ড অব অনার শেষে বঙ্গভবনের অক্টাগনালে রাষ্ট্রপতি ও তার পরিবারের সদস্যদের ফুল দিয়ে স্বাগত জানান রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন, জনবিভাগের সচিব এ জে এম সালাহউদ্দিন নাগরী, প্রেস সচিব সরওয়ার আলম এবং পিজিআর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম আরিকুল আলম।

প্রথম কার্যদিবসে রাষ্ট্রপতি বঙ্গভবনের অফিসকক্ষে বসে বিভিন্ন দাপ্তরিক নথিতে স্বাক্ষর করেন। পরে তিনি বঙ্গভবনের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

এর আগে গত বৃহস্পতিবার (২০ আগস্ট) মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হন। পরদিন শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে তার শপথ অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল তাকে রাষ্ট্রপতি পদে শপথ পাঠ করান।

বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন নতুন রাষ্ট্রপতি
লোগো
Aug 23, 2026

বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন নতুন রাষ্ট্রপতি

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta