প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

প্রকাশঃ Aug 26, 2026 - 15:05
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বুধবার (২৬ আগস্ট) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে কর্মসূচির বিস্তারিত জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

কর্মসূচির অংশ হিসেবে ১ সেপ্টেম্বর সকাল ৯টায় দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ ছাড়া ৫ সেপ্টেম্বর আলোচনা সভার আয়োজন করা হবে। এতে দলের শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উন্মুক্ত জলাশয়ে মৎস্য পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করবে দলটি।

সংবাদ সম্মেলনে রিজভী জানান, দিন-তারিখ চূড়ান্ত না হলেও শিগগিরই বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হবে। তিনি বলেন, জনগণের সঙ্গে বিএনপি সবসময় সততার সঙ্গে কাজ করেছে।

তিনি আরও বলেন, দীর্ঘদিনের সংগ্রাম ও শোককে ধারণ করেই বিএনপি এগিয়ে যাচ্ছে। নিপীড়ন-অত্যাচারের মুখেও ফ্যাসিবাদীরা বিএনপির ন্যূনতম ক্ষতি করতে কিংবা দলটিকে আত্মসমর্পণ করাতে পারেনি।

শরীয়তপুরে সাংবাদিক নির্যাতনের ঘটনা প্রসঙ্গে রিজভী বলেন, বিষয়টি দলের নজরে এসেছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

-স্বাধীন/ এমএ

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
লোগো
Aug 26, 2026

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta