ডিএমপির তিন সহকারী পুলিশ কমিশনারকে বদলি

প্রকাশঃ Sep 14, 2026 - 14:12
ডিএমপির তিন সহকারী পুলিশ কমিশনারকে বদলি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তিন সহকারী পুলিশ কমিশনারকে (এসি) বদলি করা হয়েছে। রবিবার (১৩ সেপ্টেম্বর) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) মো. শাহরিয়ার আলীর স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলির কথা জানানো হয়।

অফিস আদেশ অনুযায়ী, সহকারী পুলিশ কমিশনার মো. আতিউর রহমানকে সচিবালয় নিরাপত্তা-১ থেকে বদলি করে ট্রাফিক-গুলশান বিভাগের ট্রাফিক-মহাখালী জোনে সহকারী পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে, সহকারী পুলিশ কমিশনার মো. ফজলুল হককে লালবাগ বিভাগের কোতোয়ালি জোন থেকে বদলি করে গোয়েন্দা-তেজগাঁও বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি টিমে সহকারী পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া সহকারী পুলিশ কমিশনার মাহমুদুল হাসানকে গোয়েন্দা-তেজগাঁও বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি টিম থেকে বদলি করে লালবাগ বিভাগের কোতোয়ালি জোনে সহকারী পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

একই অফিস আদেশে গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ-দক্ষিণের সহকারী পুলিশ কমিশনার মাহমুদুল হাসানকে ট্রাফিক-গুলশান বিভাগের ট্রাফিক-মহাখালী জোনে সহকারী পুলিশ কমিশনার হিসেবে বদলির আগের আদেশটি বাতিল করা হয়েছে।

-স্বাধীন/এমএ

ডিএমপির তিন সহকারী পুলিশ কমিশনারকে বদলি
লোগো
Sep 14, 2026

ডিএমপির তিন সহকারী পুলিশ কমিশনারকে বদলি

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta