অপরাধের ধরন পরিবর্তন হলেও পুলিশের আধুনিকায়ন হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশঃ Sep 16, 2026 - 16:36
অপরাধের ধরন পরিবর্তন হলেও পুলিশের আধুনিকায়ন হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধের ধরন সময়ের সঙ্গে পরিবর্তিত হলেও পুলিশ বাহিনীকে এখনও প্রয়োজন অনুযায়ী আধুনিকায়ন করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)-এর ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সময়ের সঙ্গে অপরাধের ধরন বদলে গেছে। অপরাধ প্রতিরোধেও এখন ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়াতে হচ্ছে। তবে সেই তুলনায় পুলিশ বাহিনীকে এখনও পুরোপুরি আধুনিকায়ন করা সম্ভব হয়নি।

তিনি জানান, থানা ও উপজেলা পর্যায়ে আধুনিক সাইবার সিকিউরিটি ল্যাব স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।

ক্রাইম রিপোর্টারদের বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ঝুঁকি নিয়েই ক্রাইম রিপোর্টারদের কাজ করতে হয়। যারা ঝুঁকি নিয়ে অপরাধবিষয়ক সংবাদ সংগ্রহ ও প্রকাশ করছেন, তাদের জন্য ঝুঁকি ভাতা দেওয়ার বিষয়টি নিয়ে কাজ করা যেতে পারে।

আইন সংশোধনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, প্রচলিত আইনে অপরাধীদের গ্রেপ্তার করা হলেও তারা পরবর্তীতে জামিনে বেরিয়ে আসছেন। এ কারণে প্রয়োজন অনুযায়ী আইন সংশোধন করা দরকার।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যুবসমাজের অনেক অপরাধের পেছনেই জুয়া ও মাদকের সম্পৃক্ততা রয়েছে।

তিনি বলেন, অপরাধ কমাতে হলে প্রথমে গবেষণার মাধ্যমে অপরাধ সংঘটনের কারণ চিহ্নিত করতে হবে। এরপর সেই কারণগুলো দূর করার উদ্যোগ নিতে হবে। এ লক্ষ্যেই কাজ চলছে।

-স্বাধীন/এমএ

অপরাধের ধরন পরিবর্তন হলেও পুলিশের আধুনিকায়ন হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
লোগো
Sep 16, 2026

অপরাধের ধরন পরিবর্তন হলেও পুলিশের আধুনিকায়ন হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta